ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে কমিউনিটি পুলিশিং চালু করা হবে 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৬:৫৮ পিএম

মোহাম্মদপুরে কমিউনিটি পুলিশিং চালু করা হবে 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে দ্রুতই কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের নিয়ে উন্মুক্ত টাউন হল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনায় এলাকাবাসী বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরেন। এ সময় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ববি হাজ্জাজ।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চেষ্টা চলছে এবং টহল কার্যক্রম বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষায়, নিরাপত্তা আরও উন্নত হওয়া দরকার। আমার সহকর্মী নুর ইসলাম আক্রমণের শিকার হয়েছেন নিরাপত্তার অভাবেই। আমরা কোনো ধরনের আগ্রাসন বা চাঁদাবাজি এখানে থাকতে দেব না।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সমস্যা পুরো দেশেই রয়েছে। তবে নির্ধারিত এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ চলছে।

তিনি আরও জানান, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে পুরো ঢাকায় গ্যাস লাইন সংযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এম জি

Link copied!