ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৫:০১ পিএম

ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ও তরুণ অভিনেত্রী সঞ্চিতা উগালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে মহারাষ্ট্রের পালঘর জেলায় নিজ ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সঞ্চিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে ঘর থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অভিনেত্রীর বাবা এই ঘটনায় কাউকে সন্দেহ করেননি। ফলে পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

এদিকে অত্যন্ত সম্ভাবনাময় এই তরুণ অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে হিন্দি বিনোদন জগৎ ও তাঁর ভক্ত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও অস্পষ্ট হলেও জানা গেছে, মৃত্যুর মাত্র কিছুক্ষণ আগেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং একটি খোশমেজাজি রিল ভিডিও পোস্ট করেছিলেন।

উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সেই সঞ্চিতা উগালে হিন্দি টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিকে ‘সুকুন’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ান। এছাড়া বলিউড তারকা ভিকি কৌশল অভিনীত বহুল প্রতীক্ষিত ‘ছাবা’ সিনেমায় ‘তারাবাই’ চরিত্রেও কাজ করেছিলেন এই প্রতিভাবান অভিনেত্রী।

জেএইচআর

Link copied!