ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ইরানের হামলার পর সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১২:৫৮ পিএম

ইরানের হামলার পর সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

ইরানের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি ও বাহিনীর অবস্থান নিয়ে নতুন করে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা উপসাগরীয় অঞ্চলে কয়েকটি ঘাঁটিতে সেনা উপস্থিতি কমানো এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সীমিত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পুনর্নির্মাণের পরিকল্পনাও আলোচনায় রয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি পেন্টাগন।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে পরিচালিত যুক্তরাষ্ট্রের কিছু সামরিক কার্যক্রম এবং কয়েকটি স্থাপনা ইসরাইলে স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে।

কর্মরত ও সাবেক মার্কিন সেনাসদস্য, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড সদর দপ্তরসহ অন্তত এক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনার পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ও ঝুঁকি নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এএন

Link copied!