ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রায়পুরের চার খুনে শোক জানিয়ে দ্রুত বিচার চাইল জামায়াত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৯:৪৭ এএম

রায়পুরের চার খুনে শোক জানিয়ে দ্রুত বিচার চাইল জামায়াত

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় একটি ভাড়া বাসায় মা শাহীনুর বেগম ও তার তিন মেয়ে- ছায়মা আক্তার, ইকরা বেগম এবং সিপা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনা মানবিক মূল্যবোধের ওপর জঘন্য আঘাত এবং পুরো জাতির জন্য গভীর বেদনার।

বিবৃতিতে গোলাম পরওয়ার নিহত চারজনের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তাই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালনেরও দাবি জানান তিনি।

একই বিবৃতিতে দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যুতেও শোক প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নিহত দুলালী খাতুন, সুরভী খাতুন ও সুমাইয়া আক্তারের রুহের মাগফিরাত কামনা করে তাদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

এএন

Link copied!