ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬
বিরোধীদলীয় নেতা 

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১১:৪৪ এএম

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধর্ষণ, হত্যা ও নানা ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার এক গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষ হতাশ। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, নিজের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের চেয়ে অন্য বিষয় নিয়েই তিনি বেশি ব্যস্ত থাকেন। অথচ দেশের নিরাপত্তা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে।

দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালে জনগণ নতুন প্রত্যাশা নিয়ে স্বাধীনতা অর্জন করলেও পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। তার ভাষ্য, বর্তমানে মানুষের জানমালও নিরাপদ নয়।

সাম্প্রতিক গণভোট ও রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। ডা. শফিকুর রহমান বলেন, জনগণ শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রত্যাশা করেছিল। গণভোটে দুটি বিষয়ে ভোট হলেও তার দাবি, একটি বিষয়ের প্রতিফলন ঘটলেও অন্যটির যথাযথ মূল্যায়ন হয়নি।

তিনি আরও বলেন, অতীতে যে শাসনব্যবস্থা ধীরে ধীরে স্বৈরতান্ত্রিক প্রবণতা সৃষ্টি করেছিল, জনগণ সেই ধারা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। তাই রাষ্ট্র পরিচালনায় কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যের শেষদিকে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ নতুন বা পুরোনো- যে রূপেই আসুক না কেন, জামায়াতে ইসলামী তার বিরোধিতা করবে। একই সঙ্গে সব ধরনের স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এএন

Link copied!