ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ: ভারতের শিক্ষা সচিবকে অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১০:০৯ এএম

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ: ভারতের শিক্ষা সচিবকে অপসারণ

ভারতের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট)-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নয়াদিল্লিতে শিক্ষার্থীদের ধারাবাহিক ও তীব্র বিক্ষোভের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করে নতুন শিক্ষা সচিব হিসেবে নরেশ পাল গঙওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নরেশ পাল এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।

‎গতকাল বৃহস্পতিবার ভারতের প্রশাসনিক পর্যায়ের এই বড় রদবদলের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

‎বিতর্কিত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে 'ককরোচ জনতা পার্টি' নামে একটি প্ল্যাটফর্ম। পরে এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেন দেশটির সুপরিচিত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। এদিকে পরীক্ষা ব্যবস্থা নিয়ে চরম হতাশায় দেশের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

‎শিক্ষাসচিবকে অপসারণের পর বৃহস্পতিবার রাতে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক তার অনশন ভঙ্গ করেছেন এবং বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সরকার প্রশাসনিক পদে পরিবর্তন আনলেও নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি; শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা এখনো রাজপথে অবস্থান বজায় রেখেছেন।

জেএইচআর

Link copied!