ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১১:৩৮ এএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তাঁর সহপাঠীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাগমারী এলাকার একটি মেসের তৃতীয় তলার বারান্দায় তিন বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। বারান্দাটিতে কোনো গ্রিল বা নিরাপত্তা রেলিং ছিল না। কথোপকথনের একপর্যায়ে মনিরের হাত অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

মেসের কক্ষে থাকা দুই সহপাঠী জানান, মুহূর্তের মধ্যেই বিদ্যুতের প্রবল প্রবাহ মনিরের শরীরে ছড়িয়ে পড়ে। তাঁরা কিছু বুঝে ওঠার আগেই তাঁর শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে মনির নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দা থেকে নিচে থাকা পুকুরে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুকুরে পড়ার পর তিনি একবার চিৎকার করেছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ২২ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

মনিরের দুর্ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী হাসপাতালে উপস্থিত হন। মর্মান্তিক এই ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর স্মরণে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক পালন করা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আবাসিক মেসগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

জেএইচআর

Link copied!