ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি পোটন

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৫৭ এএম

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি পোটন

যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামাল আশরাফ খান পোটনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এর আগে, আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠান আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের সহায়তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালানো হয়। এতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।

ইএইচ

Link copied!