ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক দুই সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

অক্টোবর ২০, ২০২৫, ১১:৫৬ পিএম

সাবেক দুই সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা—আবু সাঈদ মো. মাসুদ ও মুহাম্মদ হাবিবুর রহমান খানসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাকি ছয়জন হলেন—হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘স্বার্থ সংশ্লিষ্ট’ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মাসুদ, হাবিবুর রহমান খানসহ অন্যরা দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত দাবি করে দুদক আদালতকে বলে, এসব ঘটনার অনুসন্ধান চলছে। এই ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে সেই অনুসন্ধান ব্যাহত হতে পারে।

ইএইচ

Link copied!