ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় ফয়সালের নির্দোষ দাবি, যা জানাল ডিবি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ১০:০৫ এএম

ওসমান হাদি হত্যা মামলায় ফয়সালের নির্দোষ দাবি, যা জানাল ডিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ভিডিওতে ফয়সালের বক্তব্য তদন্তের গতিপথ পরিবর্তনের মতো কোনো বিষয় নয়; পর্যাপ্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই তাকে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারদের তালিকায় ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোছাম্মৎ হাশি বেগম, স্ত্রী সাহেদা পরভিন সামিয়া এবং আরও কয়েকজন রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, ভিডিওতে ফয়সাল কী বলেছেন, তা আমাদের বিবেচ্য বিষয় নয়। ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না, সেটিও প্রশ্নসাপেক্ষ। হাদি হত্যাকাণ্ডে ফয়সাল যে মূল অভিযুক্ত সে বিষয়ে আমাদের কাছে শক্ত প্রমাণ, সাক্ষ্য এবং স্বীকারোক্তি রয়েছে। তার পরিবারের সদস্যরা ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় তাকে বহনকারী ড্রাইভারের সাক্ষ্যও তদন্তে যুক্ত হয়েছে।

ভিডিওটি নিয়ে এআই সংক্রান্ত বিতর্ক থাকলেও ডিজিটাল অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, তাদের বিশ্লেষণে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি নয়। ভিডিওর আলো, ফ্রেম, ব্যাকগ্রাউন্ড শব্দ ও মুখভঙ্গি যাচাই করে এবং একাধিক এআই শনাক্তকারী টুল ব্যবহার করে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে। তবে কিছু ফ্রেমে ফয়সালের থুতনির দাড়ি সাময়িকভাবে অদৃশ্য হওয়া একটি ফিল্টারের প্রভাব বলে উল্লেখ করা হয়েছে, যা পুরো ভিডিওকে এআই-সৃষ্ট প্রমাণ করে না।

ভিডিওবার্তায় ফয়সাল দাবি করেন, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। তবে শুধু ভিডিও দেখে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় এবং তিনি এ দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণও উপস্থাপন করেননি।

এর আগে দ্য ডিসেন্ট-এর অনুসন্ধানে বলা হয়, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেলে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ উপস্থিত ছিলেন। বাইকের পেছনে বসে গুলি ছোড়েন ফয়সাল এবং চালকের ভূমিকায় ছিলেন আলমগীর এই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

জেএইচআর

Link copied!