ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুসাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৫:২৮ পিএম

মুসাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় তিন আসামিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এই আদেশ দেন। মামলার আরেক আসামি জিন্নাহ আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন: মো. বিল্লাল, মো. আব্দুল কাদির ও মো. রিয়াজ। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল চার আসামিকে আদালতে হাজির করে তিনজনের রিমান্ড এবং জিন্নাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

শুনানির সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত জিন্নাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকিদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মুসাব্বির হত্যার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিল্লাল ছিলেন হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী এবং জিন্নাহ ছিলেন সরাসরি শুটার। রিয়াজ ঘটনাস্থল রেকি করেছিলেন এবং কাদির আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেন।

ডিবি প্রধান জানান, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক বিরোধের ধারণা করা হলেও কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজি এবং রাজনৈতিক কারণগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এর নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে, তাদেরও খুঁজে বের করা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে মুমূর্ষু অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এএন

Link copied!