ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১০, ২০২৬, ১১:৫৯ এএম

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সংগৃহীত ছবি

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দায়ের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। তদন্তের স্বার্থে তিনি ও তার স্ত্রী দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় আদালতে আবেদন করা হলে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রকৌশলী থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে কানাডার বহুল আলোচিত ‘বেগমপাড়া’ এলাকায় তার স্ত্রীর নামে একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য উঠে আসে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এছাড়া সম্প্রতি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে আব্দুস সালামকে অংশ নিতে নিষেধ করা হয়েছিল বলে জানা যায়।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা আয় করেছেন বলে জানা গেলেও তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে সেই আয়ের অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সিআইডি জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

এএন

Link copied!