ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা নিয়ে পুলিশ সদস্য বরখাস্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৪:৪৬ পিএম

আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা নিয়ে পুলিশ সদস্য বরখাস্ত
ছবি: আমার সংবাদ কোলাজ

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মীর মোশাররফ হোসেন নামে এক পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা এবং ভিডিওতে প্রমাণ পাওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এদিন তাকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় ভেতরে দায়িত্বরত এক পুলিশ সদস্য ও এক আইনজীবীর মধ্যে অর্থ লেনদেনের একটি ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাহিমকে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ওই অর্থ লেনদেনের চেষ্টা করা হয়েছিল।

তবে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য মীর মোশাররফ হোসেনের দাবি, আইনজীবী জোর করে তার হাতে টাকা দিতে চেয়েছিলেন, যাতে তিনি আসামির কাছে খাবার পৌঁছে দেন। তিনি কোনো অর্থ গ্রহণ করেননি বলেও দাবি করেন এবং ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক আইনজীবী মীর মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলার একপর্যায়ে তার হাতে কিছু টাকা তুলে দেন এবং তিনি তা গ্রহণ করছেন।

ঘটনাটি ঘিরে ইতোমধ্যে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ।

এএন

Link copied!