ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

চলমান তাপপ্রবাহে আইনজীবীদের পোশাকের নিয়ম শিথিল 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৬:২৫ পিএম

চলমান তাপপ্রবাহে আইনজীবীদের পোশাকের নিয়ম শিথিল 

দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করতে হবে না। সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতির আদেশে এ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই। একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এই নির্দেশনা মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এম জি

Link copied!