ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক শিবির নেতা কারাগারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৫৬ পিএম

সাবেক শিবির নেতা কারাগারে
ছবি: সংগৃহীত

বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার সাবেক শিবির নেতা এ এম হাসান নাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পুলিশের চাওয়া রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন খারিজ করে রোববার (১৯ এপ্রিল) জামিন শুনানির দিন ধার্য করেন।

মামলার তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও তাকে ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে নাসিমের বিরুদ্ধে। তিনি একজন সাবেক শিবির নেতা এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।

ডিবি সূত্র জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়ের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এএন

Link copied!