ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ইমির জামিন 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১২:২৫ পিএম

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ইমির জামিন 

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।

ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমি ও তাঁর সহযোগীরা। এ সময় রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচার করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বাধা দেয়।

এক পর্যায়ে শিক্ষার্থীদের কয়েকজন ইমি ও তাঁর সঙ্গে থাকা আরেকজনকে রিকশাসহ জোরপূর্বক শাহবাগ থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাঁদের আটক করে রাখে। পরদিন রোববার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে।

এম জি

Link copied!