ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবি শিক্ষার্থী মিমো হত্যায় রিমান্ড শেষে কারাগারে শিক্ষক সুদীপ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ০৫:২৩ পিএম

ঢাবি শিক্ষার্থী মিমো হত্যায় রিমান্ড শেষে কারাগারে শিক্ষক সুদীপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারসহ বাড্ডার একটি বাসায় বসবাস করতেন।

গত ২৬ এপ্রিল সকালে নিজ কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

ঘটনার পর একই দিন দুপুরে মিমোর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর গত রোববার তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন পুনরায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মধু সূদন দেব জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এম জি 

Link copied!