ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
লতিফ সিদ্দিকী

আমি বঙ্গবন্ধুর দোসর ছিলাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৪:৪৯ পিএম

আমি বঙ্গবন্ধুর দোসর ছিলাম

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিতে এসে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেছেন। 

আদালত প্রাঙ্গণে তিনি বলেন, “আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি। পাকিস্তান ভেঙেছি। তারই জন্য আজকে এখানে এসেছি।”

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আদালতে তার হাজিরা মওকুফের আবেদন বিবেচনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আদেশ দেন। তবে তিনি আদালতকে জানান, তিনি নিজে উপস্থিত হয়েই হাজিরা দিতে আগ্রহী।

তিনি আরও বলেন, “এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। বহুদিন আগে আইনজীবীর মাধ্যমে হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল।”

হাজিরা শেষে আদালতের উদ্দেশে তিনি বলেন, “আমি আদালতে আসব, হাজিরা দেব। আমার আসতে ভালো লাগে, এটা অভ্যাস হয়ে গেছে।”

জবাবে বিচারক বলেন, “সেটা আপনার ইচ্ছে। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে।”

আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে প্রকৃত আইনের শাসন আছে কি না, তা আদালতে এলে বোঝা যায় এবং সেই অনুভূতি ধরে রাখতেই তিনি আদালতে আসেন।

মামলার শুনানিতে জানা যায়, নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত কর্মকর্তা তা জমা দিতে পারেননি। পরে আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন মঞ্জুর করা হয়।

মামলার নথি অনুযায়ী, ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ডিআরইউ এলাকায় একটি গোলটেবিল বৈঠকে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সেখানে কিছু ব্যক্তি প্রবেশ করে হট্টগোল, স্লোগান ও ভাঙচুর চালান এবং অংশগ্রহণকারীদের লাঞ্ছিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একাধিকজনকে আটক করে। ঘটনার পর ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

এএন

Link copied!