ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় শনাক্ত

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৮, ২০২২, ০৫:৫৭ পিএম

আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় শনাক্ত

রাজধানীর নয়াপল্টনে অস্ত্র হাতে থাকা আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তিটির পরিচয় শনাক্ত হয়েছে। 
তিনি আনসার সদস্য। তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বুধবার) নয়াপল্টনে পুলিশের সঙ্গে অস্ত্র হাতে থাকা আর্জেন্টিনার জার্সি পরা লোকটি আনসার সদস্য। তিনি পল্টন মডেল থানায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

আনসারের নির্ধারিত পোশাক না পরে সিভিল পোশাকে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো সময় যেকোনো ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন।

এবি

Link copied!