ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পদত্যাগের গুঞ্জন

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৫:৪১ পিএম

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন । বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।

সাংবাদিকরা কাজী হাবিবুল আউয়ালকে প্রশ্ন করেন, ‘পদত্যাগ কবে করবেন?’ জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার কাল ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে। গুঞ্জন রয়েছে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেবেন।

এর আগে গত ২৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘সংস্কার-বিপ্লব ও ফরমান: সরকার ও সংবিধান’ শিরোনামে কলাম লেখেন কাজী হাবিবুল আউয়াল। ওই কলামে তিনি দাবি করেন, তিনি আলোচনার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না।

আরএস

Link copied!