ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুপুরের ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:৩৫ পিএম

দুপুরের ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি

শীতের আমেজ না কাটতেই আজ (৯ ফাল্গুন) রাজধানীতে বৃষ্টি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিন সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।

আবহাওয়াবিদ জেবুন্নেছা বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়াও নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায় বৃষ্টি হচ্ছে। এটি বেশিক্ষণ স্থায়ী হবে না। তবে বিদ্যুৎ চমকাতে পারে।

এদিকে সকালে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরএস

Link copied!