ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মহাপরিচালক

নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে র‍্যাব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৪:৪৫ পিএম

নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে র‍্যাব

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো র‍্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। এরপর যখন দিন ঘনিয়ে আসবে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কী দ্বায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনার আলোকে আমরা দ্বায়িত্ব পালন করব।

তিনি আরও বলেন, আমাদের যারা আছেন তাদেরকে আইনকানুন বিষয়ে কিছু ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

জেএইচআর

Link copied!