ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
আসিফ নজরুল

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারের গতি সন্তোষজনক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৩৩ এএম

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারের গতি সন্তোষজনক

গত জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত দিচ্ছে সরকার এবং বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল জানান, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কারকাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।
 
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে।

জেএইচআর
 

Link copied!