ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শফিকুল আলম

পিআর নিয়ে সরকারের কম কথা বলাই ভালো

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:০৯ পিএম

পিআর নিয়ে সরকারের কম কথা বলাই ভালো

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন-তার সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দলগুলো। সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিব নির্বাচন। বাংলাদেশের কারো সাধ্য নাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সবাই ভোট দিতে আসলে ভোটটা ভালো হতে বাধ্য।

এর আগে আসন্ন নির্বাচন নিয়ে ইনোভেশনের জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১.৮ শতাংশ এবং চায় না ২২.২ শতাংশ। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।

জেএইচআর

Link copied!