ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের কার্গো ভিলেজের আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৬:১০ পিএম

নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের কার্গো ভিলেজের আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো ঘটনাস্থল থেকে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৩ ঘণ্টা পার হলেও এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানিয়েছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেৃন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। 

এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ৩৬টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

জেএইচআর

Link copied!