ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রাণিসম্পদ উপদেষ্টা

রাঙামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২৫, ০৭:১৬ পিএম

রাঙামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আমাদের লক্ষ্য হবে বিনিয়োগের মাধ্যমে কীভাবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র—বিশেষ করে ল্যান্ডিং স্টেশন আধুনিকায়ন করা যায়। এ কেন্দ্রটি উন্নত হলে শুধু রাঙ্গামাটির নয়, পুরো দেশের মৎস্য সম্পদ উন্নয়নের কার্যক্রম আরও গতিশীল হবে।”

উপদেষ্টা রোববার দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের মৎস্য  অবতরণ ঘাট, মৎস্য ল্যান্ডিং স্টেশন, বরফ কলসহ বিএফডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং -এ এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিমসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে মৎস্য সম্পদ বাংলাদেশে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও—বিএফডিসির এ কেন্দ্র এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, রাঙ্গামাটির বিএফডিসি কেন্দ্রটি বহু বছর ধরে মাছ আহরণ, সংরক্ষণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকেই প্রসেস করা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু এত কার্যক্রম চললেও প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নে যথাযথ নজর দেওয়া হয়নি। তাই সরকার প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের মাধ্যমে আধুনিকায়নে কাজ করে যাবে।

পরে উপদেষ্টা আজ বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন অভয়াশ্রম এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অফিস সংলগ্ন অভয়াশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি অভয়াশ্রমের সার্বিক অবস্থা, সংরক্ষিত এলাকার মাছের প্রজনন পরিস্থিতি ও স্থানীয় জেলেদের অংশগ্রহণ বিষয়ে খোঁজখবর নেন।

ইএইচ

Link copied!