ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

নভেম্বর ১৩, ২০২৫, ১২:১২ এএম

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদে (ডাকসু) শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। 

বুধবার ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।

এদিন সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল।

সাদিক কায়েম বলেন, ‘‘২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক ও অবৈধ’। আজকের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করা হয়েছে।”

ইএইচ

Link copied!