ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভয়াবহ ভূমিকম্প: ৬ জন নিহত, অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০২:৫৬ পিএম

ভয়াবহ ভূমিকম্প: ৬ জন নিহত, অর্ধশতাধিক আহত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছেন। প্রাথমিক ও অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩ জন ঢাকার পুরান ঢাকার বংশালে, ২ জন নারায়ণগঞ্জে এবং ১ জন নরসিংদীতে। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢাকা: পুরান ঢাকার বংশালে একটি ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে ভূমিকম্পের কারণে একটি পুরনো দেয়াল ধসে এক নারী মারা যান এবং তার মেয়ে আহত হন। একই উপজেলায় গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় টিনসেড বাড়ির দেয়াল ধসে এক বছরের ফাতেমা নামের শিশুর মৃত্যু হয়। এ সময় তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী: সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ১০ বছর বয়সী শিশু ওমর নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭।

ভয়াবহ ভূমিকম্পের ফলে ঢাকার আরমানিটোলায় একটি ৬ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে, ভারতের কলকাতা ও পশ্চিমবঙ্গসহ পাকিস্তানের কিছু এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ ঢাকায় ৫ দশমিক ৬ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। ২৮ মে ভারতের মণিপুরের কাছে আরও একটি ভূমিকম্প আঘাত হানে, যা দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকায় হালকা কম্পন সৃষ্টি করেছিল।

ইএইচ

Link copied!