ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে ৪১ জন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০৩:৩৫ পিএম

ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে ৪১ জন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পে আহত হয়ে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিক্ষার্থী ও শিশুসহ ৪১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসকের পরামর্শে ৬ জনকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক শিশু মারা গেছে।

হাসপাতালে ভর্তি ৬ জন হলেন— মগবাজার থেকে আহত আবু বক্কর সিদ্দিক (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের নুরুল হুদা (২০), সূর্যসেন হলের আশিক (২২), কিশোরগঞ্জের উজ্জ্বল (৪০), খিলগাঁওয়ের হারুন (৫৫) এবং শিশু বিল্লাল (৬)।

অন্য আহতরা হলেন— তানভীর (২৫), তানজির (২৫), কামরুল ইসলাম (২৬), আরাফাত (২২), রিপন (২৮), সাদিক (২৫), বিল্লাল (৬), ছবিয়া (১৪), নুরুল হুদা (২১), আ জবা (২৫), তাজবা (২৫), রায়হান তানভীর (২৫), অজানা (৫০), প্রভা (১৮), গালিব (১৮), হারুন (৫৫), মধু (৩০), সজীব (২২), জান্নাত (১৫), ইতি (১৯), রফিক (২২), আবুল খায়ের (৩০), ইব্রাহিম (২৫), ফাতেমা (২৮), রাহিমা (২৭), হামিদা (৫০), রাকেশ (২৫), কাওসারী বেগম (৬০), অবনী (১৭), উজ্জ্বল (৪০), জাহানারা (২৮), শওকত আলি (৫৫), অনিক পাল (৩০), দেলোয়ার (৫৫), লিজা (২৪), গিয়াস উদ্দিন (২৩), আশিক (২২), নাহিদ ইসলাম (২৬) এবং আল আমিন (২৪)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, সারাদেশ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন, তবে এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইএইচ

Link copied!