ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৩০ পিএম

প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বিদেশফেরত প্রবাসীরা দেশে এসে ৬০ দিন পর্যন্ত নিবন্ধন ছাড়াই নিজের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে অবস্থান ৬০ দিনের বেশি হলে মোবাইল ফোনটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সম্প্রতি সচিবালয়ে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানো ও ডিভাইস নিবন্ধনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডাক ও টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। পরে মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা সর্বোচ্চ তিনটি ফোন দেশে আনতে পারবেন নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত দুটি নতুন ফোন। চতুর্থটির ক্ষেত্রে শুল্ক দিতে হবে। আর যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ফোনসহ মোট দুটি ফোন আনতে পারবেন; অতিরিক্ত ফোন আনলে শুল্ক আরোপ হবে।

চোরাচালান প্রতিরোধে ভ্রমণকারীদের ফোন ক্রয়ের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে স্বর্ণ বা মোবাইল পাচারে চক্রগুলোর অপচেষ্টায় কেউ অনিচ্ছায় জড়িয়ে না পড়েন।

সভায় স্মার্টফোনের বৈধ আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে শুল্কহার প্রায় ৬১% হওয়ায় মোবাইলের দাম বেড়ে যায়। শুল্ক কমলে বৈধ পথে আমদানি বাড়বে এবং বাজারে দামও কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া চোরাই ও পুরোনো ফোন কেসিং পরিবর্তন করে বাজারজাত করার প্রবণতা রোধে কাস্টমস ও বন্দরগুলোতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

এদিকে মোবাইল সিমের ই-কেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন ডেটার সুরক্ষা নিশ্চিত করতে টেলিযোগাযোগ আইন সংশোধনী ২০২৫–এ নতুন ধারা যুক্ত করা হয়েছে। নিবন্ধনসংক্রান্ত ডেটা অপব্যবহার বা ফাঁস হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নয় এমন সিম ব্যবহার করলে সাইবার অপরাধ বা আর্থিক প্রতারণার ঝুঁকি থাকে। তাই সবসময় নিজ নামে নিবন্ধিত সিম ব্যবহারের আহ্বান জানানো হয়।

জেএইচআর

Link copied!