ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বেগম রোকেয়া পদক পাচ্ছেন চার নারী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ১১:৫৭ এএম

বেগম রোকেয়া পদক পাচ্ছেন চার নারী

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চারজন নারী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় রবিবার (৭ ডিসেম্বর) এই তথ্য জানায়।

এ বছর পদকপ্রাপ্তরা হলেন: নারীশিক্ষা (গবেষণা): রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার, মানবাধিকার: নাবিলা ইদ্রিস, নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা।

পদক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, এবং সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বেগম রোকেয়া স্বপ্ন দেখেছিলেন একটি সমানাধিকারের সমাজের, যেখানে নারী-পুরুষ সমান মর্যাদা ও অধিকার পাবে। নারী শিক্ষার প্রসারে ও ক্ষমতায়নে তার অবদান বাংলাদেশের জন্য চিরস্মরণীয়। ৯ ডিসেম্বর তার জন্মদিন ও রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।

জেএইচআর

Link copied!