ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রাণিসম্পদ উপদেষ্টা

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারি থেকে সচেতনতামূলক কর্মসূচি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৩৭ পিএম

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারি থেকে সচেতনতামূলক কর্মসূচি

অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী জানুয়ারি মাস থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

শনিবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)-এ আয়োজিত "ভেটেরিনারি ভ্যাকসিন কনফারেন্স ২০২৫"-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা ভেটেরিনারি ভ্যাকসিনকে প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই সম্মেলন জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদানের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ।

তিনি সতর্ক করে বলেন, রোগ প্রতিরোধে অবহেলা করলে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার বাড়ে, যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ঝুঁকি তৈরি করছে। এই ঝুঁকি শুধু মানুষের মধ্যে নয়, প্রাণীর মধ্যেও বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার এবং ভুলভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

ফরিদা আখতার আরও বলেন, মানুষের মতো প্রাণীরও যত্ন, চিকিৎসা ও রোগ প্রতিরোধ প্রয়োজন। কারণ মানুষের সুস্থতা অনেকাংশে নির্ভর করে সেই প্রাণীগুলোর সুস্থতার ওপর, যাদের মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে।

উপদেষ্টা উল্লেখ করেন যে খুরা রোগ (এফএমডি), লাম্পি স্কিন, পিপিআর, অ্যানথ্রাক্সসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও ভ্যাকসিন উৎপাদনে দেশের নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. রবিন অ্যাল্ডার্স Preventing pandemics, improving food security: sustainable control of vaccine preventable animal disease in resource-limited- শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য ও সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন এলআরআই-এর পরিচালক ড. মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শাকিলা ফারুক। এসময় প্রাণিসম্পদ খাতের বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারক-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

জেএইচআর

Link copied!