ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিজয় দিবসে শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:২৩ পিএম

বিজয় দিবসে শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার সকালে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের ‘সীমান্ত গৌরব’-এ তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিজিবির একটি সুসজ্জিত চৌকসদল শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এর আগে দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের পরেই পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়াও বিজিবি মহাপরিচালক প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!