ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিরাপত্তার কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:০২ পিএম

নিরাপত্তার কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

দেশে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আজ যেসব আবেদনকারীর ভিসা জমা দেওয়ার জন্য সময় বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সেই সতর্ক বার্তার দুই দিনের মাথায় এবার নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের ঘোষণা এলো।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে আদালতের রায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চাইলেও দিল্লি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব মেলেনি।

জেএইচআর

Link copied!