ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:২৮ পিএম

দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

অনকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এ ছাড়াও রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয় ভাঙচুর করা হয়।

রোববার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে, শনিবারের ঘটনা নিয়ে এ দিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

জেএইচআর

Link copied!