ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরকারি আমন্ত্রণে ঢাকা সফরে আফগানিস্তানের বাণিজ্য উপমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ১১:৪৮ এএম

সরকারি আমন্ত্রণে ঢাকা সফরে আফগানিস্তানের বাণিজ্য উপমন্ত্রী
সংগৃহীত ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দিতে ও দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সরকারি আমন্ত্রণে ঢাকায় এসেছেন আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ। 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে, যাতে বাণিজ্যের পরিমাণ বাড়ে, পারস্পরিক আস্থা শক্তিশালী হয় এবং উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক সুফল আসে।

ঢাকায় এসে তিনি সরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠক করছেন। বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

এ ছাড়া গত রোববার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছে আফগান প্রতিনিধিদল। 

এসব বৈঠকে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ও চিকিৎসা পণ্য নিয়মিত ও দীর্ঘমেয়াদে আফগানিস্তানে রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানানো হয়।

এএন

Link copied!