ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৪৮ এএম

২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের এই যাত্রার বিষয়ে সংসদ সচিবালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তিনি এই অধিবেশন ডাকেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। সেই হিসেবে ১৪ মার্চের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।

সাধারণত পুরোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদের অধিবেশন বসে। বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।

যেমন: দ্বাদশ সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি। তবে এবার আগের সংসদ ভেঙে যাওয়ায় নতুন অধিবেশন শুরু করতে খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।

সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম অধিবেশন নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানান, অধিবেশন বসার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তাঁরা পাননি। তবে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের এক মাসের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।

জেএইচআর

Link copied!