ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মিন্টো রোডে ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৪৬ এএম

মিন্টো রোডে ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা

সরকারি বাসভবন ছাড়ার আগে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টাদের সম্মানে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে এই বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদ্য বিদায়ি প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ড. ফাওজুল কবির খান ও তাঁর পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন খালি করে আজ শনিবার একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে যাচ্ছেন। বিদায়ি এই আয়োজনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের একটি অংশ উপস্থিত ছিলেন।

রাজধানীর হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকাগুলো সাধারণত ‘মন্ত্রিপাড়া’ হিসেবে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই এলাকার বিভিন্ন বাংলোতে অবস্থান করছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাঁদের জন্য বরাদ্দকৃত বাংলো ছাড়তে শুরু করেন। ইতিমধ্যে অধিকাংশ উপদেষ্টা বাসভবন ত্যাগ করেছেন বলে জানা গেছে।

নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ইতিমধ্যে মন্ত্রিপাড়ার বিভিন্ন বাসভবন বরাদ্দ দেওয়া হয়েছে। নবনিযুক্ত মন্ত্রীরা পবিত্র ঈদুল ফিতরের পর তাঁদের জন্য নির্ধারিত এসব সরকারি বাসায় উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!