ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অর্থমন্ত্রী

ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ০১:৪৪ পিএম

ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে

ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, ‘পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে।’

শনিবার সকালে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে বাড়ির পাশের দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের আনন্দ তেমন আসে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘সবাই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয়ের পরিবেশ দূর হয়েছে। জাতি ধর্ম-বর্ণ নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষ এখন ভিন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছে।’

সবাই যেভাবে ঈদের আনন্দ উপভোগ করছে এভাবে যেন থাকতে পারে এই আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এএন

Link copied!