ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা নিরসনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৩:০২ পিএম

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা নিরসনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় সেগুনবাগিচা এলাকায় ডিএসসিসি’র বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক জানান, বর্ষার আগেই নাগরিকদের জলাবদ্ধতার ভোগান্তি কমাতে ডিএসসিসি ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। “স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আজ থেকে রাজধানীর চারটি বক্স কালভার্ট পরিষ্কারের কাজ শুরু হলো। নির্ধারিত সময়সীমা পাঁচ মাস হলেও বর্ষার বিষয়টি বিবেচনায় বিশেষ নির্দেশনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে এসব কালভার্ট পরিষ্কার করে পানির প্রবাহ সচল করার সর্বোচ্চ চেষ্টা করা হবে,” তিনি বলেন।

ডিএসসিসি এলাকায় মোট ৩৩টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি এলাকায় জরুরি সাড়াদানকারী দল প্রস্তুত রাখা হয়েছে। অতিবৃষ্টিতে জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য নতুন ৬টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুটি স্থায়ী পাম্প স্টেশন সম্পূর্ণ সচল।

নিউ মার্কেট ও পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় দুটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঢাকা ওয়াসা থেকে প্রাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মাস্টারপ্ল্যান আধুনিকায়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। জিরানি, শ্যামপুর, কালুনগর ও মান্ডা খালের প্রবাহ সচল ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্প চলমান রয়েছে।

প্রশাসক মোঃ আব্দুস সালাম নাগরিকদের প্রতি আহ্বান জানান, যেখানে সেখানে পলিথিন বা বর্জ্য ফেলে ড্রেনেজ ও বক্স কালভার্ট বন্ধ করা থেকে বিরত থাকতে। তিনি বলেন, “জনগণ সচেতন হলে এবং সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করলে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই শতভাগ সাফল্য অর্জন সম্ভব।”

প্রশাসক আরও জানান, শিল্পকলা একাডেমি থেকে টিটিপাড়া পাম্পস্টেশন পর্যন্ত ২.৮৫ কিলোমিটার দীর্ঘ কালভার্টটি পরিষ্কার হলে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, মতিঝিল ও নয়াপল্টনসহ আশপাশের প্রায় ১০ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!