ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

দেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০২:২০ পিএম

দেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, দেশের প্রতিটি গ্রামে বিদ্যালয় স্থাপন এখনও সম্ভব হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে—৮১৮টি। এরপর রয়েছে ঢাকা বিভাগে ৭১৭টি গ্রাম। অন্যদিকে রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহে ২৬৬টি, সিলেটে ২৬০টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। তুলনামূলকভাবে কম সংখ্যক বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে বরিশাল বিভাগে (৪৫টি) এবং সবচেয়ে কম রংপুর বিভাগে (৩৭টি)।

বিদ্যালয়বিহীন এসব এলাকায় নতুন স্কুল স্থাপনের বিষয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে প্রয়োজনীয়তা যাচাই ও প্রস্তাবের ভিত্তিতে সরকার ধাপে ধাপে ব্যবস্থা নেবে।

এম জি

Link copied!