ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৫:৩০ পিএম

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। 

বুধবার তিনি ঢাকেশ্বরী মন্দির ও আশেপাশের নানা ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সংঙ্গে বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড। 

এ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু ও মিলন কান্তি দত্ত, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

এম জি
 

Link copied!