ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
কৃষিমন্ত্রী

দেশের সব কৃষক চার বছরের মধ্যে কৃষক কার্ড পাবেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ১২:০৯ পিএম

দেশের সব কৃষক চার বছরের মধ্যে কৃষক কার্ড পাবেন
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

আগামী চার বছরে দেশের সব কৃষক কৃষক কার্ডের আওতায় আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের বছরে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইল স্টেডিয়াম থেকে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পের আওতায় একই দিনে ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। 

প্রাথমিকভাবে ২২ হাজার ৬৫ জন কৃষককে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

এএন

Link copied!