ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফ্যাসিস্ট আমলের সার ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগিরই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৫:৪৮ পিএম

ফ্যাসিস্ট আমলের সার ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগিরই

সংসদ লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার সংসদ লবিতে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ‍্য জানান।

তিনি বলেন, অতীতের অনিয়ম ও বিতর্কের অভিযোগ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

এদিকে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি কমিটি গঠনের কথাও জানান তিনি। কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হবে এবং এর নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিরোধী দলের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন এবং পরে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

সরকারের এই পদক্ষেপের ফলে সার সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

এএন

Link copied!