ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এসএসসি’র সনদ সার্ভারে যুক্ত করা বাধ্যতামূলক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:৫২ পিএম

এসএসসি’র সনদ সার্ভারে যুক্ত করা বাধ্যতামূলক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ বা ভোটার নিবন্ধনের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাগত সনদ তথ্যভান্ডারে যুক্ত করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র শাখার পরিচালক মো. সাইফুল ইসলাম এ বিষয়ে নতুন নির্দেশনা মাঠপর্যায়ের সব কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধন ও পরিচয়পত্র তৈরির বিভিন্ন ধাপে কিছু নথি তথ্যভান্ডারে সংযুক্ত করতে হয়। এর মধ্যে রয়েছে নিবন্ধন ফরম, বিশেষ তথ্য ফরম (প্রযোজ্য ক্ষেত্রে), জন্মনিবন্ধন সনদ, মাধ্যমিক বা সমমানের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট এবং আবেদনকারীর স্বাক্ষরযুক্ত প্রমাণপত্র। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জন্মতারিখ যাচাইয়ের জন্য এসব নথি বিশেষভাবে প্রয়োজন হয়।

সম্প্রতি দেখা গেছে, কিছু উপজেলা ও থানা নির্বাচন অফিসে আবেদনকারীর মাধ্যমিক বা সমমানের সনদ তথ্যভান্ডারে সংযুক্ত করা হচ্ছে না। এতে পরবর্তী সময়ে তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রে আবেদনকারীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করছেন, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করছে এবং কমিশনের ভাবমূর্তিতে প্রভাব ফেলছে।

এ অবস্থায় বলা হয়েছে, যেসব ব্যক্তি মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তাদের সনদ অবশ্যই নিবন্ধনের সময় তথ্যভান্ডারে সংযুক্ত করতে হবে। উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

সেই সঙ্গে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদসহ সব নথির কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, জেলা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা নিয়মিতভাবে এ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, যাতে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়।

এম জি

Link copied!