ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
কৃষিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেবে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৩:১০ পিএম

ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ধানের চাষিদের জন্য আগামী তিন মাস আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে, যা ক্ষতির পরিমাণ অনুযায়ী আরও বাড়তে পারে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী ক্ষতির মাত্রা বিবেচনা করে সহায়তা দেওয়া হবে এবং এই কার্যক্রম টানা তিন মাস চলবে।

সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাম্পার ফলন সত্ত্বেও সংরক্ষণ ও বাজারজাতকরণে দুর্বলতার কারণে কৃষকদের ন্যায্য দাম না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তারা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। এর জবাবে মন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এ সংকট মোকাবিলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে ৩ মে দেওয়া এক বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, হাওড় এলাকায় কিছু ফসল ক্ষতিগ্রস্ত হলেও তা ব্যাপক নয়। তবুও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার তিন মাসের জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

এম জি

Link copied!