ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কার্যকর হচ্ছে নতুন হার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কার্যকর হচ্ছে নতুন হার

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে বাসের পর এবার লঞ্চের ভাড়ার হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে লঞ্চের এই নতুন ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, নৌপথে যাতায়াতকারী যাত্রীদের এখন থেকে বাড়তি ভাড়া গুনতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। অর্থাৎ, কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা শতাংশের হিসেবে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন এই ভাড়ার হার মঙ্গলবার (৫ মে) থেকেই কার্যকর হয়েছে। ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী সরকার জনস্বার্থে এই সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ১৯ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই পরিবহন খাতের ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। এর আগে গত ২৩ এপ্রিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছিল। বাসের পর এবার লঞ্চ মালিকদের দাবির মুখে নৌপথের ভাড়াও বাড়ানো হলো।

জেএইচআর

Link copied!