ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী

দাড়ি-টুপি পরাকে সন্দেহের চোখে দেখা হতো

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:৩৬ পিএম

দাড়ি-টুপি পরাকে সন্দেহের চোখে দেখা হতো

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ চালিয়ে ধর্মীয় বিরোধ তৈরির চেষ্টা করা হয়েছে। 

বুধবার রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’ এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে দেশে বর্তমানে শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

তিনি আরও বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে নিতে হচ্ছে।

বর্তমান সরকারকে ভেঙে পড়া অর্থনীতি থেকে দেশকে স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনতে কমপক্ষে দুই বছর সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মধ্যে কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভক্ত করতে না পারে।

তিনি আরও বলেন, আমরা একত্রিত না থাকলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

এম জি

Link copied!