ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নির্বাচন কমিশন

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মে ১৪, ২০২৬, ০১:৪৮ পিএম

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে নতুন করে ভোটার যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত এই নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

নতুন ভোটার যুক্ত হওয়ার ফলে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

বর্তমান ভোটার তালিকা অনুযায়ী, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

এম জি
 

Link copied!