ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেলেন নজরুল ইসলাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৩:০৯ এএম

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেলেন নজরুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন মো. সরওয়ার।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার নতুন কাউকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়নি। এ কারণে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ছিল মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ কর্মদিবস। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়ম অনুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন।

নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ঢাকা মহানগর পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার পদত্যাগের পর এখন পর্যন্ত নতুন কমিশনার নিয়োগ দেয়নি সরকার।

এম জি
 

Link copied!